০৭ দিনের রিফান্ড গ্যারান্টি
ক্রয়ের তারিখ থেকে ৭ দিনের মধ্যে যদি প্রোডাক্ট ডাউনলোড/অ্যাক্টিভেট না করে থাকেন এবং টেকনিক্যাল সমস্যার কারণে ব্যবহার করতে না পারেন, তাহলে রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন। আমরা আগে সমাধান দেওয়ার চেষ্টা করি - না পারলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
১. কোন কোন ক্ষেত্রে রিফান্ড পাবেন
টেকনিক্যাল সমস্যা
ইনস্টল করতে না পারলে বা এমন কোনো error যা আমাদের সাপোর্ট টিম সমাধান করতে পারেনি - সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য।
সাপোর্ট অপর্যাপ্ত
যথাযথ সময়ের মধ্যে (যেমন ৪৮ ঘণ্টা) সাপোর্ট রেসপন্স না পেলে এবং সমস্যা সমাধান না হলে রিফান্ড পাবেন।
বর্ণনা অনুযায়ী নয়
প্রোডাক্ট পেজে উল্লেখিত ফিচার/ফাংশনালিটি প্রোডাক্টে না থাকলে, ক্রয়ের ৭ দিনের মধ্যে জানালে রিফান্ড পাবেন - যাচাইয়ের পর।
লাইসেন্স/আপডেট সমস্যা
Purchase করা লাইসেন্স key কাজ না করলে বা lifetime update না পেলে (যদি প্ল্যানে থাকে)।
২. কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
নিচের ক্ষেত্রে রিফান্ড দেওয়া সম্ভব নয়
- ০৭ দিনের সময়সীমা পার হয়ে গেলে রিফান্ড রিকোয়েস্ট গ্রহণযোগ্য নয়
- লাইসেন্স ইতিমধ্যে কোনো ডোমেইনে অ্যাক্টিভেট করা হয়ে থাকলে এবং ডিঅ্যাক্টিভেট না করলে
- প্রোডাক্ট ডাউনলোড বা অ্যাক্সেস করার পর "পছন্দ হয়নি" এই কারণে রিফান্ড দেওয়া হয় না
- প্রোডাক্ট demo/preview অনুযায়ী কাজ করছে কিন্তু server/hosting configuration এর কারণে সমস্যা হলে (হোস্টিং issue আমাদের দায়িত্ব না)
- Envato/CodeCanyon বা অন্য marketplace থেকে কেনা হলে — সেই marketplace এর policy প্রযোজ্য হবে, Grovaity সরাসরি দায়ী থাকবে না
- পেমেন্ট গেটওয়ে চার্জ (bKash/Nagad/Card fee) রিফান্ড থেকে deduct হবে
- ক্রয়ের আগে প্রোডাক্ট পেজের বিবরণ, demo বা preview দেখা থাকলে
- প্রোডাক্ট অন্যের সাথে শেয়ার বা পুনরায় বিক্রি করার পর
- তৃতীয় পক্ষের কোনো প্রোডাক্ট
৩. রিফান্ড রিকোয়েস্ট করার প্রক্রিয়া
গুরুত্বপূর্ণ বিষয়
এটি সম্পূর্ণ ডিজিটাল প্রোডাক্টের জন্য প্রযোজ্য। ডিজিটাল পণ্যের ক্ষেত্রে ফিজিক্যাল রিটার্ন প্রযোজ্য নয়। রিফান্ড অনুমোদনের সাথে সাথে আপনার লাইসেন্স/ডাউনলোড অ্যাক্সেস স্থায়ীভাবে বাতিল করা হবে এবং কোনো কপি রাখা যাবে না। পুনরায় ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪. এই নীতি যেসব প্রোডাক্টে প্রযোজ্য
Grovaity-এর সকল ডিজিটাল প্রোডাক্ট
- WordPress থিম ও প্লাগইন
- ডিজিটাল টেমপ্লেট ও ডিজাইন অ্যাসেট
- অন্যান্য ডাউনলোডযোগ্য ডিজিটাল পণ্য